কৃষি আমাদের সম্পদ, শিল্প আমাদের ভবিষ্যৎ। বামেদের সেই স্লোগানই সিঙ্গুরের সভায় কার্যত শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। তাঁর স্পষ্ট বার্তা কৃষিও চলবে, শিল্পও চলবে। তবে কৃষিজমি দখল করে নয়, কৃষির সঙ্গে সহাবস্থান করেই চলবে শিল্প। কার্যত শিল্পের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেছেন সিঙ্গুরে ৮ একর জমির ওপর ৯ কোটিরও বেশি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক। সেখানে ২৮টি প্লটের মধ্যে ইতিমধ্যেই ২৫টি বরাদ্দ হয়ে গিয়েছে।
গ্রাম থেকে শহর
News & Much More
