গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Kolkata শীতে বাধা হতে পারে ঘূর্ণাবর্ত, মাঝ নভেম্বরেই কমবে তাপমাত্রা

    শীতে বাধা হতে পারে ঘূর্ণাবর্ত, মাঝ নভেম্বরেই কমবে তাপমাত্রা

    0
    194

    উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি নিম্নাংশে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

    এর জেরে রবিবার উপকূলের তিন জেলা পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায় হালকা বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা দার্জিলিং এবং কালিম্পং এলাকায় বৃষ্টি হবে বলে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস। সোমবার নিম্নচাপের প্রভাব কেটে গেলে দক্ষিণবঙ্গে জেলাগুলোয় শুষ্ক আবহাওয়া থাকবে।

    ১৫ নভেম্বর থেকে উত্তরে হাওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলোয় বইবে। এর জেরেই নভেম্বর মাঝামাঝি থেকেই হালকা শীতের আমেজ মিলবে রাজ্যে।

    ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক