শুক্রবার কাজে যোগ না দিলে বেতন কাটা, বনধ আটকাতে কড়া রাজ্য

0
218
nabanna theke kora barta
ছবি : সংগৃহীত

বনধ, বাংলাকে স্তব্ধ করতে যখন খুঁটি সাজাচ্ছে এসইউসিআই, বিজেপি। তখন নবান্ন থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে শুক্রবার অফিসে না এলে সরকারি কর্মীদের কাটা যাবে ১ দিনের বেতন।

মুখ্যসচিব বিপি গোপালিকার তরফে বিবৃতিতে বলা হয়েছে পরিবহণ পরিষেবা অন্যদিনের মত শুক্রবারও স্বাভাবিক থাকবে। যান চলাচল যাতে কোনওভাবেই ব্যহত না হয় তা স্টেট ট্রান্সপোর্ট অথরিটির সচিবকে নিশ্চিত করতে হবে। বেসরকারি পরিবহণকেও পরিষেবা স্বাভাবিক রাখতে বলা হয়েছে। বনধের বিরোধিতা করে কার্যত তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন বিরোধীরা সবসময় রাজ্যের বদনাম করার চেষ্টা করে। ঘটনার তদন্ত চলছে, সিবিআই তদন্ত করছে। দোষীরা শাস্তি পাবেই। তারমধ্যে বনধ ডাকা কোনও সমাধান নয়।