শুক্রবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি 

0
287
It has been raining in South Bengal including Kolkata since Friday
It has been raining in South Bengal including Kolkata since Friday
শুক্রবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। হাওয়ার বেগ কোথাও কোথাও হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। তবে গরমের হাত থেকে মুক্তি পেতে আরও দু’দিন সময় লাগবে। কারণ, শুক্রবার বৃষ্টির পাশাপাশি সাতটি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। তাপপ্রবাহ হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এরমধ্যে কয়েকটি জেলায় তাপপ্রবাহ হতে পারে শনিবারও।তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দিনের বেলা তাপপ্রবাহ হলেও এই জেলাগুলিতে বিকেলের দিকে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারের পর থেকে রাজ্যের আর কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই। ভ্যাপসা গরমের অস্বস্তিও আর থাকবে না রবিবার থেকে।এদিকে, দক্ষিণ যখন গরমে কাহিল, তখন অন্য পরিস্থিতি উত্তরবঙ্গে। সেখানে আগেই বর্ষা প্রবেশ করেছে। কয়েক দিন প্রবল বৃষ্টি চলছে উত্তরের জেলাগুলিতে।