গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata শুক্রেও ঝড়বৃষ্টির পূর্বাভাস ৭ জেলায়

    শুক্রেও ঝড়বৃষ্টির পূর্বাভাস ৭ জেলায়

    0
    126
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    শুক্রবারও দক্ষিণবঙ্গের ৭ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ভিজতে পারে উত্তরের জেলাগুলিও।

    আলিপুর আবহওয়া দফতরের পূর্বাভাস অনযায়ী, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টার এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে। দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া ও বাঁকুড়ায় ঝড়বৃষ্টি হতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।

    আবার শনিবার পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার কলকাতা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।