শুক্র-শনিতে কালবৈশাখীর দাপট, শিলাবৃষ্টি

0
74

শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হতে পারে শিলাবৃষ্টিও। তবে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। কমতে পারে বৃষ্টি। আগামী ২ দিন আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। হালকা বৃষ্টি হতে পারে কলকাতা সহ কিছু জেলায়।