শুক্র-শনিবার ফের জল বন্ধ শিলিগুড়িতে

0
1040
SUKRA SANI FER JOL BANDHO SILIGURI TE
SUKRA SANI FER JOL BANDHO SILIGURI TE

শুক্র এবং শনিবার জল বন্ধ শিলিগুড়িতে। ইনটেক ওয়েলের সংস্কার ও বিকল্প ইনটেক ওয়েলের কাজের জন্য ২ দিন পানীয় জলের পরিষেবা বন্ধ থাকবে।

মাস ছয়েক আগে পানীয় জলের জন্য হাহাকার করতে দেখা গিয়েছিল শিলিগুড়িবাসীকে। তবে এবার সেই সমস্যার সম্মুখীন হতে হবে না বলে জানিয়েছেন মেয়র গৌতম দেব।

এজন্য ২৬টি জলের ট্যাঙ্ক, ৩৫ পিভিসি ট্যাঙ্কে জল সরবরাহ করা হবে পুর এলাকায়। প্রায় তিন লাখ জলের পাউচেরও ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ৫ হাজার লিটারের ট্যাঙ্কের জন্য জনস্বাস্থ্য কারিগরি দফতরকে বলা হয়েছে। মেয়র গৌতম দেবের আশ্বাসের পরেও তাঁকে আক্রমণ করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, প্রাক্তন মন্ত্রী-মেয়র অশোক ভট্টাচার্য। শলিগুড়ি পুরবোর্ড এর আগে শিলিগুড়িবাসীকে দূষিত পানীয় জল খাইয়েছে। পুরো প্রকল্পটি শেষ না করে বারবার উদ্বোধন করাটা কোন নীতি। মুখ্যমন্ত্রীর কাছে স্কোর বাড়তেই বারবার প্রকল্পের উদ্বোধন করা হচ্ছে, প্রশ্ন তুলেছেন শঙ্কর ঘোষ। অন্যদিকে অশোক ভট্টাচার্য বলেছেন যা প্রকল্প হয়েছে তা বামেদের আমলেই। এত বছরে নতুন করে কোনও প্রকল্পই করতে পারেনি বর্তমান বোর্ড। অন্যদিকে উন্নয়নমূলক কাজে শিলিগুড়িকে বঞ্চিত করে রাখা হয়েছে, এই অভিযোগে এবার বিধানসভা, নবান্নতে ধর্নার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর অভিযোগ শিলিগুড়ির মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। উন্নয়নে জন্য শিলিগুড়ির মেয়রকে বিধায়ক তহবিলের টাকা দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি অসহযোগিতা করেছেন। তাঁর অভিযোগ তিনি বাহাত্তরটি প্রকল্পের কাজ জমা দেওয়ার পরেও দুটোর বেশি কাজ হয়নি। অবিলম্বে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ না করলে বিধানসভা বা নবান্নে ধনায় বসবেন বলে জানিয়েছেন শঙ্কর ঘোষ।