
আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ৩ বছর ধরে টাকা দেয়নি।
কেন্দ্রের কাছে ১ লাখ ৭১ হাজার কোটি টাকা পাওনা রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সবকিছুতে সেস বসিয়ে টাকা তুলে নিয়ে গেলেও রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র। কোনও কিছুই দিচ্ছে না। তিনি আরও বলেছেন ২০২২- এ হাউস টু হাউস সার্ভে করেছিল কেন্দ্রের টিম। তাতে ৩৩ লাখ ৪২ হাজারের লিস্ট তৈরি হয়। কিন্তু উপভোক্তারা কেউ টাকা পায়নি। প্রথম পর্যায়ে ১১ লাখ বাড়ির অনুমোদন দিয়েছিল। কিন্তু টাকা দেয়নি। ১০০ দিন, ঐক্যশ্রী, ওবিসি, গ্রামীণ রাস্তার টাকাও আটকে রয়েছে। সব বন্ধ করে দিয়েছে। তারপরেও রাজ্য থেমে থাকেনি। পথশ্রী প্রকল্প চলছে।
১০০ দিনের কাজের বদলে কর্মশ্রী চালু হয়েছে। এছাড়াও ঐক্যশ্রী, মেধাশ্রী সহ অন্যান্য প্রকল্প চলছে।








