
ভোটে শুধু কেন্দ্রীয় বাহিনী কেন। নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুর্শিদাবাদের সুতির সভা থেকে তৃণমূল নেত্রী বলেছেন তিনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নয়। কিন্তু বিজেপি বাহিনীকে নিজেদের পার্টি ক্যাডার হিসেবে ব্যবহার করছে। তিনি আরও বলেছেন উত্তরবঙ্গের ভোটে শুধু কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হচ্ছে কেন, যেখানে রাজ্য পুলিশ কিনবা নিরাপত্তাবাহিনীকে ব্যবহার করা হচ্ছে না। এরপরেও নির্বাচন কমিশন কি করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলবে।
