
শেষদিনে শুনানির সময় ১০ দিন বাড়ানোর আর্জি বেশ কয়েকটি অঞ্চলের নির্বাচনী আধিকারিকরা। মূলত দক্ষিণ ২৪ পরগনা এবং সংলগ্ন শহরাঞ্চল বেহালা পশ্চিম, মেটিয়াবুরুজ, মগরাহাট পশ্চিম, ক্যানিং পূর্ব, মহেশতলা, কসবা এবং ভাঙড়ের নির্বাচনী আধিকারিকরা শুনানির সময় বাড়ানোর আর্জি জানিয়েছেন বলে খবর।
বেহালা পশ্চিমের নির্বাচনী আধিকারিকের দাবি ওই অঞ্চলে এখনও ১৬ হাজারেরও বেশি শুনানি বাকি রয়েছে। মেটিয়াবুরুজে এখনও বাকি রয়েছে ২৪ হাজারেরও বেশি জনের শুনানি। মগরাহাটে লজিকাল ডিসক্রিপেন্সির তালিকায় রয়েছে ৭৮ হাজারেও বেশি জনের নাম। সবচেয়ে বেশি ক্যানিং পূর্বে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় রয়েছেন ১ লাখেরও বেশি জনের নাম। শুধু শুনানি বাকি তা নয়, ভেরিফিকেশন, আপলোড সব প্রক্রিয়াই বাকি রয়েছে।
সিইও দফতরে নিবাচনী আধিকারিকরা ৭ থেকে ১০ দিন শুনানির সময় বাড়ানোর আবেদন করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন। সেক্ষেত্রে শুনানি সময় বাড়ানো হবে কিনা তা স্পষ্ট নয়। ওই সব কেন্দ্রে যদি শুনানির সময় বাড়ানোও হয়, সেক্ষেত্রে কতদিন বাড়ানো হবে তাও স্পষ্ট নয়।
