শুভশ্রী-শ্রাবন্তীদের গলায় ইউ ওয়ান্ট জাস্টিস, ম্যাডক্স স্কোয়ারেও

0
214
সিনিয়রদের গণইস্তফা, জুনিয়রদের অনশন এই আবহে নির্যাতিতার বিচারের দাবি উঠল অভিনেত্রীদের গলায়। পুজো উদ্বোধনে গিয়ে ইউ ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অঙ্কিতা মল্লিকরা।
বজবজে অন্যতম বনেদি বাড়ির পুজো রামনারায়ণ সাউ বাড়ির পুজো উদ্বোধনে উপস্থিতি ছিলেন শ্রাবন্তী, শুভশ্রী, অঙ্কিতারা। সেখানেই বিচারের দাবি তুলেছেন তাঁরা। আর জি করে নির্যাতিতার বিচারের দাবিতে ম্যাডক্স স্কোয়ারে পুজো মণ্ডপেও উঠেছে জাস্টিস ফর আর জি করের স্লোগান। চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার সুবিচারের দাবিতে রীতিমত ব্যানার নিয়ে চিকিৎসক মৃত্যুর সুবিচারের দাবিতে স্লোগান তুলেছেন একদল দর্শনার্থী।