গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata শুভেন্দুকে জুতো, রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

    শুভেন্দুকে জুতো, রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

    0
    57
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    সিইও দফতরে শুভেন্দু অধিকারীকে বিক্ষোভ, জুতো দেখানোর ঘটনায় রাজ্য সরকারের রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। ওই ঘটনার প্রেক্ষিতে হাইকোর্টে মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী।

    আদালতের নির্দেশ পরবর্তী শুনানি পর্যন্ত শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। ২৪ ফেব্রুয়ারি সিইও দফতরের সামনে বিক্ষোভ দেখাচ্ছিল তৃণমূলপন্থী বিএলওরা। সেখানে শুভেন্দু অধিকারী গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ শুভেন্দু অধিকারীকে চোর চোর স্লোগান দেওয়া হয়। দেখানো হয় জুতো। শুক্রবার হাইকোর্টে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল।

    আদালত জানিয়েছে বৃহস্পতিবারের মধ্যে সিইও দফতরের সামনের ঘটনা নিয়ে রাজ্যকে বিস্তারিত রিপোর্ট দিতে হবে। সেই সঙ্গে মামলার পরবর্তী শুনানি পর্যন্ত শুভেন্দু অধিকারী নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে।