
শুভেন্দু অধিকারী ভয়ে আছেন বলেই এই ধরণের কথা বলছেন। চ্যাংদোলা মন্তব্যে আক্রমণ করেছেন তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদা। তাঁর কথায় শুভেন্দু অধিকারী ভেদাভেদের রাজনীতি করছেন।
ভয় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সকাল বিকেল আক্রমণ করছেন। বিধানসভায় রাজ্যের মানুষের বিষয় নিয়ে আলোচনা হয় না বলে পাল্টা তৃণমূল, বিজেপিকে একযোগে আক্রমণ করেছেন অধীর চৌধুরি। তিনি বলেছেন বিধানসভায় কেউ বলছেন ছুঁড়ে ফেলব, কেউ আবার বলছেন ঠুসে দেব। রাজ্যের ভবিষ্যৎ, অর্থিক অবস্থা, শিক্ষা, স্বাস্থ্য নিয়ে কারোরই কোনও মাথা ব্যাথা নেই। বিধানসভায় ধর্মই এখন তৃণমূল, বিজেপি দুই দলের কাছে সবকিছু। সবাইকে ছাপিয়ে শুভেন্দু অধিকারীর জয় নিয়ে সংশয় প্রকাশ করেছেন ডেবরার তৃণমূল বিধায়ক প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির। সোশ্যাল মিডিয়ায় পোস্টে শুভেন্দু অধিকারী জিতলে ২৫ হাজার টাকা বখশিস দেওয়ার কথা ঘোষণা করেছেন। খোঁচা দিয়ে বলেছেন ভয় নামক ভূত চেপেছে।
হুমায়ুন কবিরকে পাল্টা আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। ভরতপুরের বিধায়ককে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছেন বিজেপির রাজ্য সভাপতি।
