
শুভেন্দু অধিকারী হচ্ছে পাকিস্তানের সবচেয়ে বড় চর। তাই পশ্চিমবঙ্গের মানুষকে কাশ্মীরে যেতে বাঁধা দিচ্ছেন। এভাবেই রাজ্যের বিরোধী দলনেতাকে আক্রমণ করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, শুভেন্দু আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আটকাক। কেন্দ্রের সব মন্ত্রীকে বলুক, কাশ্মীর না যাওয়ার জন্য। বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপরে হামলার কথা টেনে আনেন কল্যাণ।






