বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে ফের সাসপেন্ড হয়েছেন।বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে ৩০ দিনের জন্য সাসপেন্ড করেছেন।সেইসঙ্গে সাসপেন্ড করা হয়েছে আরও তিন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল,বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকে। এই নিয়ে গত সাড়ে তিন বছরে চার বার বিধানসভা থেকে সাসপেন্ড হলেন শুভেন্দু অধিকারী।এর আগে রাজ্যে সরস্বতী পুজো সংক্রান্ত বিষয়ে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনেন বিজেপির মহিলা বিধায়কেরা। প্রস্তাব পাঠ করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা। ঘটনাচক্রে সম্প্রতি কলকাতায় যোগেশচন্দ্র আইন কলেজে সরস্বতী পুজো ঘিরে জটিলতা তৈরি হয়।সেই জল গড়ায় আদালত পর্যন্ত।সোমবার বিজেপি বিধায়কের প্রস্তাব পাঠের পর তা নিয়ে আলোচনা চান। তবে প্রস্তাব পাঠ করতে দিলেও আলোচনায় না-করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এর পরেই বিজেপি বিধায়কেরা অধিবেশন কক্ষে বিক্ষোভ শুরু করেন।
গ্রাম থেকে শহর
News & Much More
