গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk শুভেন্দু-সুকান্তকে দিল্লিতে ডাক

    শুভেন্দু-সুকান্তকে দিল্লিতে ডাক

    0
    186
    Call Shubhendu Sukant to Delhi
    Call Shubhendu Sukant to Delhi

    রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। সেই সঙ্গে এ বার পশ্চিমবঙ্গ থেকে যে ১২ জন বিজেপি প্রার্থী জিতেছেন, সকলকেই দিল্লিতে তলব করা হয়েছে।

    রাজ্য বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবার রাতের মধ্যেই ১২ জন জয়ী প্রার্থী এবং শুভেন্দুকে দিল্লি পৌঁছে যেতে বলেছেন শীর্ষ নেতৃত্ব। সঙ্গে যেতে বলা হয়েছে দুই রাজ্যসভা সাংসদ অনন্ত রায় এবং শমীক ভট্টাচার্যকে। তাঁদের সঙ্গে আলাদা করে কথা বলতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সভাপতি জে পি নাড্ডা। এদিকে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়তে চলেছে। তবে বিজেপি একক ভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি।শুধু পশ্চিমবঙ্গ থেকেই নয়, এনডিএ-র সমস্ত জয়ী প্রার্থীকে নিয়েই সংসদীয় বৈঠক হবে দিল্লিতে।৭ জুন সেই বৈঠকের দিন স্থির হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে বিজেপির জয়ী প্রার্থীরা এক দিন আগেই রাজধানীতে পৌঁছে যাবেন। বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারীও থাকবেন তাঁদের সঙ্গে।অন্যদিকে,পশ্চিমবঙ্গে এ বার আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। বুথফেরত সমীক্ষার ইঙ্গিতও মেলেনি কিছুই। আগের বারের চেয়েও কম আসন পেয়েছে তারা। রাজ্য বিজেপির মধ্যে ইতিমধ্যে এই ব্যর্থতার মূল্যায়ন শুরু হয়েছে। কিছু নেতা প্রকাশ্যেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। অভিযোগ, তাঁর সিদ্ধান্তে একাধিক আসনে বিজেপির ভরাডুবি হয়েছে। দিলীপ ঘোষকে তাঁর জেতা আসন থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে পাঠানো, কিংবা মেদিনীপুরে অগ্নিমিত্রা পালকে নিয়ে আসা,হারের পর দলের অন্দরেই এই সিদ্ধান্তের কাটাছেঁড়া শুরু হয়েছে। এই পরিস্থিতিতে দিল্লিতে শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে যোগ দিতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা।