
লোকসভা নির্বাচনের আবহে শেয়ার বাজারে ৯ লাখ কোটি টাকা হারালেন বিনিয়োগকারীরা।গত ৪ দিন ধরে লাগাতার পতন অব্যাহত শেযার বাজারে।
দেশের শেয়ার বাজারের এমন বেহাল পরিস্থিতির জন্য ইজরায়েল ও ইরানের যুদ্ধ আবহকেই দায়ী করছে বিশেষজ্ঞরা।শুক্রবার দিনের শেষে ৫৯৯ পয়েন্ট নেমে গিয়ে সেনসেক্স গিয়ে পৌঁছেছে ৭৩ পয়েন্টে। অন্যদিকে, নিফটি ১৫১ পয়েন্ট পড়ে ২২ হাজার ১৪৭ পয়েন্টে পৌঁছেছে। এই বেহাল পরিস্থিতি এখনই স্বাভাবিক হওয়ার আশা দেখছে না বিশেষজ্ঞ মহল। ফলে এখন বাজারে বিনিয়োগের ক্ষেত্রে আরও সাবধানী হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে ইরান ও ইজরায়েলের মধ্যে চলতে থাকা যুদ্ধ পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের অনুমান এর প্রভাব এসে পড়বে শেয়ার বাজারে।আন্তর্জাতিক টানাপোড়েনের জেরে সবচেয়ে খারাপ অবস্থা ইনফোসিস, টিসিএস, এল অ্যান্ড টি মতো সংস্থাগুলি। বেশিরভাগ স্টকই নিচের দিকে নেমেছে।
