শেষপ্রচারেও বিরোধীদের ডায়মন্ড চ্যালেঞ্জ অভিষেকের

0
168
foltay chalange abhishek er
foltay chalange abhishek er
ভোটের শেষপ্রচারেও বিরোধীদের ডায়মণ্ড চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
ফের একবার ডায়মণ্ডহারবারকে তৃণমূলের দুর্জয় ঘাঁটি বলে দাবি করে প্রশ্ন তুলেছেন তাঁর বিরুদ্ধে কেন বিজেপির সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, কিনবা বামেদের মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা দাঁড়ালেন না। নাম না করেই অধীর চৌধুরির উদ্দেশে বলেছেন কংগ্রেসের যে নেতা গালিগালাজ করেন, তিনিও বা কেন দাঁড়ালেন না। কারণ তাঁরা বুঝে গিয়েছেন ডায়মণ্ডহারবার তৃণমূলের দুর্জয় ঘাঁটি। এমনটাই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।