গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk শেষপ্রচারে জমজমাট শাসক-বিরোধী সবপক্ষ 

    শেষপ্রচারে জমজমাট শাসক-বিরোধী সবপক্ষ 

    0
    524
    All the anti ruler parties crowded in the last campaign
    All the anti ruler parties crowded in the last campaign
    ১০ জুলাই ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, তার আগে সোমবার প্রচারের শেষ দিনে কলকাতা থেকে জেলা প্রচারে ঝড় তুলেছে শাসক-বিরোধী সবপক্ষ। সপ্তাহের প্রথম দিনে মানিকতলায় ভোট প্রচার সেরেছেন তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে।
    সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ। রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের শেষ দিনের ভোট প্রচারের ঝড় তুলেছে বিজেপি। শেষদিনে বিজেপি প্রার্থী মানস ঘোষের সমর্থনে পদ যাত্রার আয়োজন করা হয় দেবীনগর কালীবাড়ি থেকে শুরু করে শিলিগুড়ি মোড় পর্যন্ত। এদিনের বর্নাঢ্য পদ যাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীর শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার,বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি, রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল সহ উত্তরবঙ্গে একাধিক বিধায়ক, জেলা বিজেপি সভাপতি সহ অন্যান্য। এদিকে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শেষ বেলার প্রচার করেছেন তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারী। অন্যদিকে রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনের সিপিএম প্রার্থী অরিন্দম বিশ্বাসের শেষ প্রচার জমজমাট। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং আগামী ১০ তারিখ উপ নির্বাচনে যাতে শান্তিপ্রিয় ভাবে সাধারণ ভোটাররা তাদের ভোট দান করতে পারে সেই উদ্দেশ্যে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ।