শেষ দফা-গণনা, বৃষ্টির সম্ভাবনা দু’দিনেই

0
237
Very heavy rain and storm in Kolkata for two days
Very heavy rain and storm in Kolkata for two days
শেষ দফার ভোটে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। ভিজতে পারে ভোটগণনার দিনটিও। শনিবার দেশজুড়ে শেষদফার ভোটগ্রহণ হবে। ভোটগণনা হবে ৪ জুন।
হাওয়া অফিসের পূর্বাভাস ১ তারিখ শনিবার থেকে পরপর চারদিনই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বুধবার যে বুলেটিন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত চলবে। ঘূর্ণিঝড় উত্তর দিকে সরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় তার প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোয়। এরইমধ্যে সিকিমের পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে তিস্তার জলস্তর বৃদ্ধি পেয়েছে। তিস্তার গাজলডোবা ব্যারেজ থেকে কয়েক দফায় ২ হাজার কিউসেক জল ছাড়ায় জলস্তর বেড়ে গিয়েছে তিস্তা সেতু ও সংলগ্ন এলাকায়।