
বাংলায় হিংসা রুখতে শপথ নিলেন রাজ্যপাল। আক্রান্তদের সামনেই স্পষ্ট বাংলাতেই বলেছেন নেতাজি, রবীন্দ্রনাথ, স্বামীজির নামে শপথ করে বলে বলেছেন শেষ পর্যন্ত লড়াই করবেন।
কড়া ভাষায় বলেছেন আক্রান্তরা দেখা না করতে পারলে রাজভবনে ঢুকতে পারবেন না পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজভবনে কর্মরত সব পুলিশকর্মীদের বদলিরও নির্দেশ দিয়েছেন। রাজ্যপাল জানিয়েছেন তিনি ১০২৫টি অভিযোগ পেয়েছেন। তিনি এই হিংসার শেষ দেখে ছাড়বেন। যাতে সবাই বুঝতে পারে বিনাশকালে বুদ্ধিনাশ। যদি না বদলাও তবে পুর্নঃমুষিক ভব।








