গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International শেষ বুলেট দিয়ে প্রতিরোধ, দিল্লিতে ইরানের উপ-বিদেশমন্ত্রী

    শেষ বুলেট দিয়ে প্রতিরোধ, দিল্লিতে ইরানের উপ-বিদেশমন্ত্রী

    0
    74
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    নিরস্ত্র ইরানি রণতরীর উপর মার্কিন হামলার নিন্দা করে ইরানের উপ-বিদেশমন্ত্রী সঈদ খাতিবজ়াদেহ বলেছেন,হামলাকারীদের বিরুদ্ধে শেষ রক্তবিন্দু দিয়ে লড়বে ইরান। এই মুহূর্তে দিল্লিতে অবস্থানরত খাতিবজ়াদেহ বলেছেন, ভারতের আমন্ত্রণে বহুপাক্ষিক নৌ-মহড়ায় অংশ নিয়েছিল ইরানি রণতরী ,ডেনা।

    সেই মহড়া সেরে দেশে ফেরার পথে শ্রীলঙ্কা উপকূলে তার উপর হামলা চালানো হয়েছে। এই হামলায় অনেক নাবিকের মৃত্যু হয়েছে। তার দায় এড়াতে পারে না আমেরিকা, দাবি ইরানের উপ-বিদেশমন্ত্রীর।উল্লেখ্য,রণতরী ডেনা-য় হামলার খবর প্রকাশ্যে আসার পরই পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি।এ বার একই বিষয়ে ভারতে বসে মুখ খুলেছেন তাঁর ডেপুটি।আমেরিকার কাছে মাথা নত করবে না ইরান, তা আবার একবার বুঝিয়ে দিয়েছেন খাতিবজ়াদেহ। তাঁর দাবি, আমেরিকা-ইজ়রায়েল হামলার প্রতিরোধ গড়ে তোলাই এখন ইরানের কাছে অগ্রাধিকার। তাঁর কথায়, আমাদের কাছে থাকা শেষ বুলেট দিয়ে প্রতিরোধ করব।

    এ ছাড়া, আমাদের কোনও বিকল্প নেই। আক্রমণকারীদের থামাতেই হবে। খাতিবজ়াদেহ বর্তমানে নয়াদিল্লিতে রয়েছেন। রাইসিনা সম্মেলনে বক্তৃতা করার সময় তিনি পশ্চিম এশিয়ার সাম্প্রতিক অস্থিরতা নিয়ে একের পর এক প্রশ্নের জবাব দিয়েছেন।এর আগে,ভারত মহাসাগরের বুকে ইরানের এক রণতরীতে হামলা চালায় আমেরিকার ডুবোজাহাজ। টর্পেডো ছুড়ে ধ্বংস করে দেওয়া হয় ইরানের ওই যুদ্ধজাহাজকে।