শোকপ্রস্তাবে উল্লেখ নেই আর জি কর, মৌন মিছিল শুভেন্দুদের

0
253
SHOKPROSTAB A ULLEKH NEI RG KAR MOUNA MICHIL SUVENDU DER
SHOKPROSTAB A ULLEKH NEI RG KAR MOUNA MICHIL SUVENDU DER
বিধানসভার বিশেষ অধিবেশনের প্রথম দিনেই আর জি কাণ্ড নিয়ে উত্তপ্ত অধিবেশন কক্ষ। প্রথম দিনে শোকপ্রস্তাবে শুধু প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নাম থাকায় ক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা।
কেন আর জি করের নির্যাতিতার বিষয়ে কোনও নেই তাই নিয়ে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন আইনগত সমস্যার কারণে এটা সম্ভব নয়। এরপরেই তৃণমূল এবং বিজেপি বিধায়কদের মধ্যে তর্কাতর্কি বেধে যায়। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য-র শোকপ্রস্তাব পাঠ করার পর সোমবারের মত অধিবেশন মুলতুবির ঘোষণা করেন স্পিকার। কিন্তু বিজেপি বিধায়করা এরপরেও ফাঁকা অধিবেশন কক্ষে বসে থাকেন। বিজেপির পরিষদীয় দলের উদ্দেশে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। আর জি করের নির্যাতিতার স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন শুভেন্দু অধিকারী এবং অন্য বিজেপি বিধায়করা। এরপরেই বিধানসভা চত্বরে আর জি করের ঘটনার প্রতিবাদে মৌন মিছিল করেন বিজেপি বিধায়করা।