
জামিন অযোগ্য ধারা সত্ত্বেও শোভাবাজারকাণ্ডে জামিন পেলেন যুব নেতা এবং কাউন্সিলর ঘনিষ্ঠ ৪ তৃণমূলকর্মী। সাট্টা জুয়ার কারবার নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন কাউন্সিলর এবং যুব তৃণমূল নেতা।
মঙ্গলবার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর যুব নেতাকে সপাটে চড় মারে। আক্রান্তের দাবি ছিল কাউন্সিলরের মদতে এলাকায় সাট্টা, জুয়ার কারবার চলে। তিনি তারই প্রতিবাদ করেছিলেন বলে তাঁকে মারধর করা হয়েছে। পাল্টা তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকারের দাবি ছিল ওই তৃণমূল যুব নেতাই জুয়া সাট্টায় যুক্ত। বড়তলা থানায় দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে ২ টো এফআইআর দায়ের করে পুলিশ। এরপরেই ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে শোভাবাজারে সাট্টা, জুয়ার ঠেক ভাঙতে বুধবার শোভাজারে অভিযানে নামে পুলিশ। ১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অভিযান চালায় তদন্তকারী অফিসাররা। বেশ কয়েকজনকে আটকও করা হয় বলে খবর।
