শ্মশানে ক্রিমেশনের টাকা-সইয়ে প্রশ্ন শুভেন্দুর

0
166
prosno suvendur
prosno suvendur

চিকিৎসকের দেহ পানিহাটি শ্মশানে ক্রিমেশনের টাকা কে দিয়েছেন এবং ক্রিমেশনের আগে রেজিস্ট্রার খাতায় কে সই করেছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী।

তিনি দাবি করেছেন শ্মশানের ক্রিমেশনের টাকা তাঁর বাড়ির লোক দেয়নি এমনকি রেজিস্ট্রার খাতায় পরিবারের কেউ সই করেনি। আগেই অভিযোগ করেছিলেন আর জি করের খুন হওয়া চিকিৎসকের মৃতদেহ দ্রুত দাহ করার জন্য শ্মশানে সারাক্ষণ বসেছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং পরিষদীয় মুখ্য সচেতক নির্মল ঘোষ। শুধু বসে থাকাই নয়, দ্রুত যাতে সৎকার করা যায় তারজন্য লাইনে থাকা অন্য মৃতদেহ সরিয়ে দেওয়া হয়েছিল বলে বিস্ফোরক অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। এবার বিরোধী দলনেতা বলেছেন চিকিৎসক খুনের তথ্যপ্রমাণ লোপাট প্রথম দিন থেকেই চলেছে। তড়িঘড়ি আত্মহত্যা বলে চালানো, ইউডি কেস চালু করা থেকে রেনোভেশনের নামে ঘর ভেঙে দেওয়া সবই হয়েছে।