
অন্য বাজারের চেয়ে শ্যামবাজারে দাম চড়া। বৃষ্টিস্নাত কলকাতায় শুক্রবার সকালে নিজেরাই মানলেন সরকারি টাস্ক ফোর্সের কর্তারা।
সকাল থেকে বৃষ্টির মধ্যেই শ্যামবাজারের একাধিক দোকানে পরিদর্শন করেছে টাস্ক ফোর্স কর্তারা। আধিকারিকদের দাবি, শ্যামবাজারে দোকানদাররা নিজেদের ইচ্ছে মতো দাম নিচ্ছে। কোলে মার্কেট থেকে তারা যে দামে কিনে নিয়ে আসে, তার থেকে অনেকটা বেশি দামেই তারা এখানে প্রফিট করছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই শহরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে টাস্ক ফোর্স ও পুলিশ। নবান্ন থেকে সরাসরি মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, ১০ দিনের মধ্যে সব্জির দাম কমাতে হবে। সেই নির্দেশের পর রাজ্যজুড়ে বাজারে বাজারে অভিযান চালাচ্ছেন টাস্ক ফোর্স। কোন বাজারে সব্জি বা মাছ, মাংসের দাম বেশি তার দিকে কড়া নজর রেখেছেন তাঁরা। শহরের বেশ কিছু বাজারে পাইকারি ব্যবসায়ীদের ওজনে কারচুপিও হাতেনাতে ধরেছেন সরকারি আধিকারিকেরা।
