
চুল ভালো রাখার জন্য মাথার ত্বক নিয়মিত পরিষ্কারের ব্যাপারটি সবার আগে আসবে।কারণ মাথার ত্বক পরিষ্কার থাকলে চুল ভালো থাকবে। মাথার ত্বক পরিষ্কারের জন্য আমরা বিভিন্ন শ্যাম্পু ব্যবহার করে থাকি। তবে অনেকেই আছেন যাদের বলা হয় শ্যাম্পু ব্যবহারের সঠিক নিয়ম জানেন না।
এ জন্য চুল পড়াসহ আরো নানা সমস্যা তৈরি হয়। এই অবস্থায় চুলে শ্যাম্পু করার সময় কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন।যেমন চুল অল্প ভিজিয়েই অনেকে শ্যাম্পু লাগানো শুরু করেন। এটি না করে প্রথমে চুল ভালো করে ভিজিয়ে এরপর অতিরিক্ত জল ঝরিয়ে নিন।এরপর শ্যাম্পু পরিমাণমতো নিয়ে স্কাল্পে লাগিয়ে ধীরে ধীরে ম্যাসাজ করুন। এতে শ্যাম্পুও কম খরচ হবে।আসলে শ্যাম্পুতে থাকা কিছু উপাদান স্কাল্পের অতিরিক্ত সেবাম উৎপাদন নিয়ন্ত্রণ করে।এ জন্য শ্যাম্পু করার সময় তাড়াহুড়া করা ঠিক না।এতে কাজটি ঠিকঠাকভাবে সম্পন্ন হয় না। তাই শ্যাম্পু লাগিয়ে তিন-চার মিনিট অপেক্ষা করে এরপর চুল ধুয়ে নিন।অন্যদিকে অনেকেই আছেন যারা শ্যাম্পু মাথার সামনে একটু লাগিয়েই ধুয়ে ফেলেন।এতে মাথার ত্বক ঠিকঠাক পরিষ্কার হয় না।তাই সময় নিয়ে মাথার সামনে-পেছনে সমানভাবে শ্যাম্পু লাগিয়ে ম্যাসাজ করে ধুয়ে ফেলতে হবে।এতে মাথার ত্বক পরিষ্কার হবে। আর বিভিন্ন প্রয়োজনে অনেকেই মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করেন। এজাতীয় শ্যাম্পু ব্যবহারের পর সাধারণ একটি শ্যাম্পু দিয়ে চুল ধুতে হয়।








