শ্রমিক মৃত্যু ঃ খড়গপুরে জাতীয় সড়ক অবরোধ অগ্নিমিত্রার

0
483
SROMIK MRITYU KHARAGPUR A JATIYO SARAK ABORODH AGNIMITRA R
SROMIK MRITYU KHARAGPUR A JATIYO SARAK ABORODH AGNIMITRA R
শ্রমিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত খড়গপুর। পরিবারকে দেহ ফেরানো এবং ক্ষতিপূরণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন অগ্নিমিত্রা পাল।
জানা গিয়েছে খড়গপুরের রেশমি মেটালিকস কারখানায় ২ শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে কারখানার গেটের সামনে বিক্ষোভ শুরু করে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। এরপরেই সেখানে হাজির হন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বিজেপি সমর্থকদের নিয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তিনি। অগ্নিমিত্রা পালের অভিযোগ মৃত্যুর পরে দেহ ফার্নেসে ঢুকিয়ে দেওয়া হয়েছে। পরিবারকে দেহ ফেরানোর দাবি তুলেছেন তিনি। মৃত শ্রমিকদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণের দাবি তুলেছেন অগ্নিমিত্রা পাল।