
দীর্ঘদিনের ছায়াসঙ্গী আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের পারলৌকিক কাজের দিন তাঁর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। ৬ মে ভোটের ফলপ্রকাশের ২ দিন আগে মধ্যমগ্রামে গাড়ির মধ্যে গুলি চালিয়ে খুন করা হয় চন্দ্রনাথ রথকে। রাজ্য পুলিশের সিট গঠন করে তদন্ত শুরু হয়। এরপর টোলপ্লাজায় ইউপিআই পেমেন্টের সূত্র ধরে উত্তরপ্রদেশ থেকে ২ জন এবং বক্সার থেকে একজন শার্প শ্যুটারকে গ্রেফতার করা হয়।





