শ্রীলঙ্কা নৌসেনার হামলা, মৃত ১ ভারতীয় মৎস্যজীবী

0
151
Sri Lanka Navy attack 1 Indian fisherman dead
Sri Lanka Navy attack 1 Indian fisherman dead

পক প্রণালীতে আবার শ্রীলঙ্কার নৌসেনার হামলায় মৃত্যু হয়েছে  এক ভারতীয় মৎস্যজীবীর। নিখোঁজ আরও এক জন। ঘটনার জেরে আবার উত্তাপ ছড়িয়েছে দিল্লি-কলম্বো কূটনৈতিক সম্পর্কে।

বৃহস্পতিবার ভারতে নিযুক্ত শ্রীলঙ্কার হাই কমিশনার প্রিয়ঙ্কা বিক্রমসিঙ্ঘেকে তলব করে ঘটনার ব্যাখ্যা চেয়েছে বিদেশ মন্ত্রক। অভিযোগ, বৃহস্পতিবার সকালে কচ্চতিভু দ্বীপের পাঁচ নটিক্যাল মাইল উত্তরে একটি স্থানে শ্রীলঙ্কার নৌবাহিনীর টহলদারি জাহাজ ইচ্ছাকৃত ভাবে ভারতীয় মৎস্যজীবীদের একটি নৌকায় ধাক্কা মারে বলে অভিযোগ। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, চারজন ভারতীয় মৎস্যজীবী নৌকাটিতে ছিলেন। তাঁদের মধ্যে এক জন মারা যান। অন্য জন জলে পড়ে গিয়ে এখনও নিখোঁজ।