শ্লীলতাহানির অভিযোগ: ফুটেজ দেখাল রাজভবন

0
264
footage dekhalo raaj bhavan
footage dekhalo raaj bhavan

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, আর সেই বিতর্কে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে রাজভবনের তরফে। যেদিন ঘটনা ঘটেছে বলে অভিযোগ সেই দিন বিকেল ৫টা ৩২ মিনিট থেকে ৬ টা ৪১ মিনিট পর্যন্ত ফুটেজ সামনে এনেছে রাজভবন।

রাজভবনের মেইন গেট এবং নর্থ গেটের সিসি ক্যামেরার ফুটেজ সামনে এনেছে রাজভবন। ফুটেজে দেখা গিয়েছে ৫টা ৩২ মিনিটে অবিযোগকারিণী গিয়েছেন ওসি-র ঘরে। পরে ৫টা ৪০ মিনিটে আবার পাশে অ্যাডিশনাল ওসির রুমে যাচ্ছেন অভিযোগকারী মহিলা। ফুটেজে দেখা গিয়েছে বৃহস্পতিবার প্রচুর পুলিশ ছিল রাজভবনে। ওই দিন রাতে রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাত্রিবাস করেছিলেন। অভিযোগকারী মহিলা দুই সপ্তাহে দুবার শ্লীলতাহানির অভিযোগ করেছেন। যার প্রেক্ষিতে রাজভবনের ফুটেজ দেখতে চায় লালবাজার। কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস বিবৃতি দিয়ে জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশকে সিসিটিভি ফুটেজ দেওয়া হবে না। কিন্তু রাজ্যবাসীদের জন্য ফুটেজ দেখার ব্যবস্থা করে রাজভবন। বৃহস্পতিবার ১ ঘণ্টা ৯ মিনিটের ফুটেজ প্রকাশ করা হয়েছে বলে খবর।