
শ্লীলতাহানির ভয়ে রাজভবনে যেতে ভয় পাচ্ছেন সদ্য বরানগর থেকে নির্বাচিত তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবারও বিধানসভা চত্বরে আম্বেকরের মূর্তির সামনে ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকারকে নিয়ে ধর্নায় বসেছেন সায়ন্তিকা। সেখানেই প্ল্যাকার্ড হাতে সায়ন্তিকার প্রশ্ন রাজভবনে আমন্ত্রণ জানিয়ে কেন শুধু তাঁকেই স্পিড পোস্ট এবং মেলে ডেকে পাঠানো হয়েছে। অভিনেত্রী তথা তৃণমূল নেত্রীর যুক্তি স্পিড পোস্টে ভগবানগোলায় চিঠি যেতে সময় লাগতে পারে কিন্তু মেলে তো একই সময় সবাই সব পাবেন। সেক্ষেত্রে রেয়াতকে ছেড়ে কেন শুধু তাকেই রাজভবনে আমন্ত্রণ জানানো হয়েছে। তা নিয়ে প্রশ্ন তুলেছেন সায়ন্তিকা। যুক্তি দিয়েছেন যেহেতু সম্প্রতি রাজভবনকে ঘিরে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তাই কোনও প্রশ্ন না তুললেও মহিলা হিসেবে তিনি কনসার্ন হয়ে যান। শপথের অপেক্ষায় বৃহস্পতিবারও ধনায় তৃণমূলের দুই বিধায়ক বরানগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার রেয়াত হোসেন সরকার। বিধানসভায় এসে রাজ্যপাল শপথবাক্য পাঠ না করানোয় বুধবার বিধানসভার সিঁড়িতে ধর্নায় বসেছিলেন দুই বিধায়ক। এরইমধ্যে বুধবার দুপুরেই দিল্লি গিয়েছেন রাজ্যপাল। ফলে নব নির্বাচিত দুই বিধায়কের শপথ ঝুলেই রইল।
