
শ্লীলতাহানির অভিযোগের তদন্তে সিসিটিভি ফুটেজ পেয়ে রাজভবনের ৩ কর্মচারীকে তলব করেছে লালবাজার। এদের মধ্যে এক সচিবও রয়েছেন।
রাজভবনের অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই অনুসন্ধান শুরু করে লালবাজার। সেদিনের ঘটনার সিসিটিভি ফুটেজ জনগণকে দেখানোর পরে লালবাজারের হাতে যায় সেই ফুটেজ। এরপরেই রাজভবনের তিন কর্মচারীকে তলব করেছে লালবাজার। অভিযোগকারিণী জানিয়েছিলেন ২৪ মার্চ রাজভবনের কনফারেন্স রুমে হেনস্থার শিকার হয়েছিলেন। এরপর সচিবের ঘরে গিয়েছিলেন। সিসিটিভি ফুটেজেও সচিবের ঘরে যেতে দেখা গিয়েছে মহিলাকে।
