ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত টানা বৃষ্টি

0
161

পুজোতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দিনের বিভিন্ন সময়ে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও পুজোর কোন দিন কোন জেলায় ঠিক কতটা বৃষ্টিপাত হতে পারে, সে বিষয়ে বিস্তারিত পূর্বাভাস ১৮ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে দেবে আলিপুর আবহাওয়া দফতর। মৌসুমী অক্ষরেখা বর্তমানে দক্ষিণবঙ্গের উপকূল এলাকা হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।