সংখ্যালঘু অনুপ্রবেশে বদলে যাচ্ছে জনবিন্যাস : হিমন্ত

0
167
Demographics are changing due to minority infiltration  Himanta
Demographics are changing due to minority infiltration Himanta

সংখ্যালঘু অনুপ্রবেশে বদলে যাচ্ছে জনবিন্যাস, এটা বড় সমস্যা। পশ্চিমবঙ্গের ভূমিকা স্মরণ করিয়ে মন্তব্য করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

বুধবার ঝাড়খণ্ডে সাংবাদিক সম্মেলনে হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, অনুপ্রবেশকারীরা প্রথমে অসম, পশ্চিমবঙ্গে ঢোকে। এরপর অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ড, বিহারে যায়। আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব বিএসএফের। কিন্তু একবার সীমান্ত পেরিয়ে ভিতরে ঢুকে গেলে, দায়িত্ব রাজ্যের। সেক্ষেত্রে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আটকানোর দায়িত্ব রাজ্যের।অনুপ্রবেশের তাঁর জন্য খুব বড় ইস্যু। এখন অসমে সংখ্যালঘু জনসংখ্যা ৪০ শতাংশ। এরমধ্যে বহু জেলা তাদের হাতছাড়া হয়েছে। ১৯৫১ সালে যা ১২ শতাংশ ছিল।এটা তাঁর জন্য রাজনীতির বিষয় নয়। বাঁচা-মরার বিষয়। অন্যদিকে, পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, অসমের সমস্যা বলেছেন হয়তো। এটা শুধু অসমের সমস্যা নয়, পশ্চিমবঙ্গেও হচ্ছে। যারা বিশ্বাস করতে চায় না। ১৯৪৭ সালের আদমসুমারি আর এখনকার আদমসুমারি মিলিয়ে দেখতে বলুন।