গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk সংখ্যালঘু মহিলাকর্মীকে নগ্ন করে মার, সোমে ধর্নায় বিজেপি      

    সংখ্যালঘু মহিলাকর্মীকে নগ্ন করে মার, সোমে ধর্নায় বিজেপি      

    0
    237
    SANKHA LAGHU MOHILA K NAGNOKORE MAAR SOME DHARNA A BJP
    SANKHA LAGHU MOHILA K NAGNOKORE MAAR SOME DHARNA A BJP
    বিজেপি করায় কোচবিহারে সংখ্যালঘু মহিলাকে নগ্ন করে মারধরের অভিযোগে সোমবার থেকে বিধানসভার আম্বেদকরের মূর্তির নিচে ধর্নার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।
    পাশাপাশি হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বঙ্গ বিজেপি। শুক্রবার নির্যাতিতার সঙ্গে ফোনে কথা বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, প্রিয়াঙ্কা টিবরেওয়ালরা। ঘটনাকে কেন্দ্র করে সরগমর মাথাভাঙা। তৃণমূলের অভিযোগ পারিবারিক বিবাদের ঘটনাতে রাজনৈতিক রং লাগাচ্ছে বিজেপি। নির্যাতিতার অভিযোগ ভোটের ফলঘোষণার পর থেকেই হুমকি পাচ্ছিলেন। এরইমধ্যে মঙ্গলবার মাঠে গরু চড়াতে গেলে কয়েকজন মহিলা তৃণমূল কর্মী তাঁকে ঘিরে ধরে হামলা চালায়। শাড়ি খুলে নদীতে ফেলে দেওয়া হয়। এরপরেই চুলের মুঠি ধরে টানতে টানতে এক কিলোমিটার রাস্তা নিয়ে যাওয়া হয়। এতে তিনি সংজ্ঞা হারালে তাঁকে বাড়িতে ফেলে রেখে যায় তৃণমূলের দুষ্কৃতীরা। যদিও বিবস্ত্র করার অভিযোগ অস্বীকার করেছে। এক মহিলা সহ ৪ অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এদিকে কোচবিহারের ঘটনার প্রতিবাদে মহিলা কমিশন, সংখ্যালঘু কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশনকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিজেপির মহিলা বিধায়করা সোমবার থেকে বিধানসভায় আম্বেদকরের মূর্তির নীচে ধর্না দেবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর আমলে এমন বর্বোচিত ঘটনায় সারা দেশে আলোড়ন পড়েছে।