
ভোট করাতে গিয়ে অভিজ্ঞতা থেকে নিজের ব্যক্তিগত মতামত দিয়েছেন। সংগঠন থেকে সংখ্যালঘু মোর্চাকে বাদ দেওয়ার সওয়াল করায় চর্চা শুরু হতে ড্যামেজ কন্ট্রোল শুভেন্দু অধিকারীর।
বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠকে বিরোধী দলনেতা আরও বলেছেন দলের সঙ্গে যে থাকবে, বিজেপিও তার সঙ্গে রয়েছে। সংখ্যালঘু মোর্চার কোনও প্রয়োজন নেই বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। পরে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বিরোধী দলনেতা বলেছেন এরাজ্যের সংখ্যালঘুদের ভোট পায়নি বিজেপি। সেই অভিমান থেকেই তিনি এমন মন্তব্য করেছেন। এর সঙ্গে প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশের কোনও যোগ নেই। পশ্চিমবঙ্গের পার্টির সঙ্গে সরকারের অবস্থায় আলাদা। অন্যদিকে শুভেন্দু অধিকারীর সবকা সাথ সবকা বিকাশ স্লোগান বন্ধের তত্ত্ব খারিজ করে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা শমীক ভট্টাচার্য-র। তিনিও বলেছেন বিজেপি কোনও বিশেষ সম্প্রদায়কে সামনে রেখে রাজনীতি করেনা। বিজেপির রাজনীতি ভারতের ১৪০ কোটির মানুষকে নিয়ে তারমধ্যে পশ্চিমবঙ্গের জাতীয়তাবাদী সংখ্যালঘুরাও রয়েছে।
