সংঘর্ষ, ভাঙচুর-লাঠিসোঁটা নিয়ে হামলা, ষষ্ঠ দফায় ঝরল রক্ত

0
185
sostho dofay jharlo rokto 1
sostho dofay jharlo rokto 1
সংঘর্ষ, ভাঙচুর, লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর আক্রমণ, ঝরল রক্তা। ষষ্ঠ দফায় জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তি ষষ্ঠ দফায়।
ভোটের শুরুতেই ময়নার বাকচায় ইজমালিচক এলাকায় তৃণমূল বিজেপি সংঘর্ষে তৃণমূল কর্মী গুরুতর আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। অন্যদিকে সিপিএমের পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ ওঠে হলদিয়ায়। তৃণমূল বিজেপি সংঘর্ষে ভোটের দুপুরে উত্তপ্ত হয় দাঁতন। তৃণমূলের বিরুদ্ধে ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ করেছে বিজেপি। পাল্টা হামলার অভিযোগ করেছে তৃণমূল। বাঁশ লাঠি ইট দিয়ে একে অপরের বিরুদ্ধে হামলা চালায় বলে অভিযোগ। দাঁতন ২ ব্লকের সাবরা গন্ডগোল হলেও দেখা মেলেনি পুলিশ বা বাহিনীর, এমনটাই অভিযোগ। দুপক্ষের ৭ জন আহত হয়েছেন বলে খবর। পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে পটাশপুরেও তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। অভিযোগ কাঁথির মণিনাথপুরে বিজেপি কর্মীদের যেতে বাধা দেয় তৃণমূলের লোকজন। এরপরেই দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বেলদার সাবড়াতেও বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। নন্দীগ্রামে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মীকে মারধরেরও অভিযোগ উঠেছে। দিনভর অশান্তি রেশ বিকেলেও বজায় থাকে। দক্ষিণ কাঁথিতে বিজেপির বুথ এজেন্টকে মারধর করে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা।