সংবিধান ও গণতন্ত্র বাঁচানোর নির্বাচন : রাহুল 

0
214
Election to save constitution and democracy  Rahul
Election to save constitution and democracy Rahul
এই নির্বাচন দেশের সংবিধান ও গণতন্ত্রকে বাঁচানোর। বিহারের ভাগলপুরের জনসভা বিজেপিকে তোপ দেগে এমনই দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
তিনি বলেছেন বর্তমানে দেশে দু’ধরণের নীতির রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। একদিকে রয়েছে কংগ্রেস এবং বিরোধী জোট ইন্ডিয়া যারা সংবিধানকে রক্ষা করতে চায়। আর অপরিদকে রয়েছে বিজেপি, আরএসএস ও দেশের হাতেগোনা কিছু শিল্পপতি যারা দেশের গণতন্ত্র-সংবিধানকে ধ্বংস করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। রাহুল গান্ধী আরও বলেছেন স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেশের গরিব, মহিলা, আদিবাসী ও দলিতদের যা যা অধিকার তাঁরা পেয়েছে, তা তাঁরা পেয়েছে ভারতের সংবিধান থেকে। তবে দেশের বর্তমান কেন্দ্রীয় সরকার বিজেপি সেই সংবিধানকে ধ্বংস করে দেশের গরিব মানুষদের সমস্ত অধিকার ছিনিয়ে নিতে চাইছে। যা দেশের লোকতন্ত্রের পক্ষে খুবই বিপ্পজনক।