
মহেশতলা-মেটিয়াবুরুজে শান্তি মিছিলের আগেই বাম নেতাকর্মীদের গ্রেফতারিতে ধুন্ধুমার। মহেশতলাকাণ্ডের প্রতিবাদে সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও স্লোগন তুলে ঐক্যের বার্তা দিয়ে এই মিছিলের আয়োজন করা হয়।
কর্মসূচির আগেই টেনে হিঁচড়ে কলকাতা জেলা কমিটির সম্পাদক কল্লোল মজুমদার সহ ৩৭ জন বাম নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। তৃণমূল সরকারের পুলিশের অগণতান্ত্রিক, স্বৈরাচারী কাজের নিন্দা করে বাম নেতাকর্মীদের বিনা শর্তে মুক্তির দাবি জানিয়ে সরব হয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
তিনি বলেছেন দুষ্কৃতীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে, আর প্রতিবাদ করলেই প্রতিবাদীরা আক্রান্ত হচ্ছেন। বামপন্থী ধর্ম নিরপেক্ষ দলগুলো মিছিল করলেই এই সরকার গ্রেফতারির নির্দেশ দেয়।
