প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময়ে জরুরি অবস্থা জারিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ২৫ জন সংবিধান হত্যা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আর তাতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাদ্যায় কেন্দ্রকে আক্রমণ করেছেন। নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন বাবাসাহেব আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদরা যে সংবিধান তৈরি করেছিলেন, যে সংবিধানের জন্য মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বসু লড়াই করেছিলেন, সেই সংবিধানকে হত্যা করার কথা তিনি মুখে আনতে পারবেন না। এই প্রসঙ্গেই বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপির অন্তত সংবিধান হত্যা দিবস পালন করা চলে না।
গ্রাম থেকে শহর
News & Much More









