সংরক্ষণ বাতিল নয়, অভয়বার্তা শাহ-র  

0
316
Reservation is not cancelled Abhaybarta Shahs
Reservation is not cancelled Abhaybarta Shahs
সংবিধান পরিবর্তন করে তফসিলি জাতি, জনজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির সংরক্ষণ বাতিল করবে না বিজেপি। এমনই অভিবার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
তাঁর কথায়, চাকরি, শিক্ষায় দলিত, জনজাতি এবং ওবিসি-দের সংরক্ষণের সুবিধা বহাল থাকবে। বাতিলের প্রশ্নই ওঠে না। যদিও বিরোধীদের অভিযোগ, উচ্চবর্ণের স্বার্থের কথা মাথায় রেখে সঙ্ঘ পরিবার সামাজিক ভাবে পিছিয়ে থাকা শ্রেণির জন্য সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়ার পক্ষপাতী। বিরোধীদের মতে, সেই কারণেই ৪০০ আসনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিজেপি। শাহের পাল্টা যুক্তি, বিরোধীরা ভুলে যাচ্ছেন, ২০১৪ সালে এনডিএ-র যা সদস্য সংখ্যা ছিল, তা সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তনের জন্য যথেষ্ট ছিল। আর ২০১৯ সালে বিজেপি একাই নিজের শক্তিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তার পরেও বিজেপি সংরক্ষণ নীতি পাল্টানোর চেষ্টা করেনি।