সংসদে ঘুমন্ত মহুয়া-সায়নী, বিজেপির পাল্টা তৃণমূল 

0
279
Mahua Saini sleeping in Parliament Trinamool counter to BJP
Mahua Saini sleeping in Parliament Trinamool counter to BJP
ঘুমন্ত কৃষ্ণনগর-যাদবপুর বনাম জেগে থাকা তৃণমূল কংগ্রেস। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস বাগযুদ্ধ।বিতর্কের সূত্রপাত একটি ছবি ঘিরে।
ছবিতে দেখা গিয়েছে, বাংলা থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেসের তিন মহিলা সাংসদ কৃষ্ণনগরের মহুয়া মৈত্র, মেদিনীপুরের জুন মালিয়া এবং যাদবপুর থেকে জয়ী সায়নী ঘোষকে। মহুয়া মৈত্রের চোখ বন্ধ। মাথাটা পিছন দিকে হেলানো। জুন মালিয়া সামনের দিকে তাকিয়ে। আর সায়নী ঘোষের চোখ নীচের দিকে নামানো। সেই ছবি দিয়ে বিজেপি এবং সিপিএমের অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, কৃষ্ণনগর আর যাদবপুর ঘুমিয়ে পড়েছে। রাজ্য বিজেপির মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারিও তাঁর ফেসবুকে এই ছবিটি পোস্ট করেছিলেন। অনেক সিপিএম সমর্থক এই ছবির সঙ্গে চন্দ্রবিন্দুর ঘুম ঘুম ক্লাসরুম জুড়ে দিয়েও পোস্ট করেছিল।ছবিটি ভাইরাল হতেই পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসের আইটি সেল। তৃণমূল কংগ্রেসের তরফে সংসদ টিভির যে ফুটেজ দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে আম আদমি পার্টির সাংসদ অরবিন্দ সওয়ান্ত সংসদে বক্তৃতা করছেন। ঠিক তাঁর পিছনের সারিতেই বসে রয়েছেন মহুয়া মৈত্র, জুন মালিয়া এবং সায়নী ঘোষ। তৃণমূল কংগ্রেসের দাবি, ওই ফুটেজ থেকেই স্পষ্ট একটি মুহূর্তকে স্ক্রিনশট নিয়ে বিজেপি কুৎসা করতে নেমেছে। দলের তরফে ওই ফুটেজ দিয়ে লেখা শুরু হয়েছে, তৃণমূল মানে জেগে থাকা।