
সাংসদ হিসেবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের শপথে নিট নিট, শেম, শেম স্লোগানে উত্তাল লোকসভা।অষ্টাদশ লোকসভার শুরুতেই প্রশ্নফাঁসকাণ্ডে অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার।
সংসদের বাইরেও বিক্ষোভ দেখিয়েছেন বিরোধী জোট ইন্ডিয়ার। যন্তরমন্তরেও প্রতিবাদ করেছে কংগ্রেস।অন্যদিকে, সোমবার অষ্টাদশ লোকসভা অধিবেশনের শুরুতে প্রায় শান্তিতে শপথবাক্য পাঠের পর্ব চলে। কিন্তু সেই শান্তিতে ব্যাঘাত ঘটে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নাম ঘোষণা হতেই।বিরোধীরা একযোগে তাঁকে উদ্দেশ করে শেম শেম স্লোগান দিতে থাকেন। শপথগ্রহণের জন্য শিক্ষামন্ত্রীর আসন থেকে পোডিয়াম পর্যন্ত যেতে যতটুকু সময় লেগেছে, ততক্ষণ পর্যন্ত বিরোধী বেঞ্চ থেকে তাঁর বিরুদ্ধে স্লোগানে মুখর হয়ে ওঠে লোকসভা কক্ষ। পাশাপাশি নিট নিয়ে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার জন্য তাঁকে দায়ী করেছেন বিরোধী সাংসদরা।শুধু ধর্মেন্দ্র প্রধান নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সাংসদ হিসেবে শপথপাঠ করতে উঠেন, তখনই বিরোধী শিবির থেকে নিট নিট কোলাহল শুরু হয়। সামান্য হাসি দিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী।








