সংসদ ভবনে ঢোকার চেষ্টা, গ্রেফতার ৩

0
171
Attempt to enter the parliament building arrested 3
Attempt to enter the parliament building arrested 3
ভুয়ো আধার কার্ড দেখিয়ে সংসদ ভবনে ঢোকার চেষ্টার  অভিযোগে উত্তরপ্রদেশের তিন জনকে গ্রেফতার করছে দিল্লি পুলিশ।
জানা গিয়েছে, আধার কার্ড দেখিয়ে সংসদ ভবনে ঢোকার চেষ্টা করেছিলেন পেশায় শ্রমিক এবং উত্তরপ্রদেশের বাসিন্দা কাসিম, মোনিস এবং শোয়েব। সংসদের একটি প্রবেশদ্বার দিয়ে ঢোকার সময় তাঁদের দেখে সন্দেহ হয় নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের। পরিচয়পত্র দেখতে চাওয়া হলে তিন জনেই আধার কার্ড দেখান। কিন্তু সেই আধার কার্ড দেখে জওয়ানদের সন্দেহ আরও বাড়ে। খতিয়ে দেখার পর জানা যায়, তিনটি আধার কার্ডই ভুয়ো। তারপরেই ওই তিন জনকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই তিন জন সংসদ চত্বরে একটি নির্মাণকাজের সঙ্গে যুক্ত ছিলেন। মূলত নির্মাণশ্রমিক হিসাবে কাজ করতেন তাঁরা। তাঁদের বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। কী কারণে ওই তিন জন সংসদ ভবনে ঢোকার চেষ্টা করছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।