
খুন ধর্ষণের পরেই আরজি করের সংস্কারের মেনে নিয়েছেন চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান। আর জি করে আন্দোলনকারীরা ঘিরে ধরতেই বিভাগীয় প্রধান অরণাভ দত্ত চৌধুরি সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং ইঞ্জিনিয়ারদের ঘাড়ে দোষ চাপিয়েছেন।
তাঁর কথায় সেমিনার হল সংলগ্ন এলাকায় সংস্কারের কাজের কথা তিনি জানতেনই না। যদি না ঘরঘর আওয়াজ শুনতেন। আরজি কর মেডিক্যালের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল সংলগ্ন এলাকায় সংস্কারের কাজ তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ওঠায় তড়িঘড়ি কাজ বন্ধ করার নোটিস দেয় সিবিআই। জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরাও কাজ বন্ধ রাখতে বলে। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলে আন্দোলনের ঝাঁঝ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। এই অবস্থায় বুধবার সকালে রাজ্য মহিলা কমিশনের সদস্যের সঙ্গে বৈঠক করে বেরোনোর সময় আন্দোলকারীরা ঘিরে কার নির্দেশে সংস্কারের কাজ হচ্ছিল তা জানতে চান চেস্ট মেডিসিনের বিভাগের কাছে। আন্দোলকারীদের প্রশ্নে কার্যত ভুল স্বীকার করেছেন অরুণাভ দত্ত চৌধুরি।
