
সংস্কৃত শ্লোক মন্ত্রোচ্চারণের মাধ্যমে ব্রাজিলে অভিনব স্বাগত জানানো হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। নাইজেরিয়া সফর সেরে সোমবার ব্রাাজিলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী।
ব্রাজিলে জি-২০ লিডার সামিটে যোগ দেবেন তিনি। সকালে রিও ড জেনেইরোতে গিয়েই ব্রাজিলের প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।
দীর্ঘক্ষণ কথা বলেছেন ব্রাজিলে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সঙ্গেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিও ডি জেনিরোর হোটেলে পৌঁছনোর সঙ্গে সঙ্গে ব্রাজিলে প্রবাসীদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। ব্রাজিলের বৈদিক পণ্ডিতরা তাঁর সামনে বৈদিক মন্ত্র উচ্চারণ করেছেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে গরবা পরিবেশন করা হয়।এক শিল্পী তাঁকে পেইন্টিং উপহার দিয়েছেন। আর এই উষ্ণ অভ্যর্থনা পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রীও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, রিও ডি জেনেইরোতে প্রবাসী ভারতীয়দের উষ্ণ অভ্যর্থনা পেয়ে তিনি আপ্লুত। মহাদেশগুলির মধ্যে পারস্পরিক সম্প্রীতিকেই তুলে ধরে এই শক্তি ও উৎসাহ।
