সওকত মোল্লার গ্রেফতারের দাবিতে পোস্টার

0
450
BHANGAR SAUKAT MOLLA POSTER
BHANGAR SAUKAT MOLLA POSTER

সওকত মোল্লার গ্রেফতারির দাবিতে পোস্টার পড়ল ভাঙড়ে। জমি জীবিকা রক্ষা কমিটির তরফে দেওয়া ওই পোস্টারে লেখা হয়েছে তৃণমূল নেতা আরাবুল ইসলাম জেলে গেলে ক্যানিং পর্বের বিধায়ক সওকত মোল্লা নয় কেন। সওকত মোল্লার সভার আগে পোলেরহাট থানা এলাকার শ্যামনগরে এই পোস্টার দেওয়া হয়েছে।

ওই পোস্টারে লেখা হয়েছে ভাঙড়ে সন্ত্রাস এবং খুনে অভিযুক্ত আরাবুল ইসলাম জেলে থাকলে মাস্টারমাইন্ড সওকত মোল্লা বাইরে কেন। ভাঙড়ে এর সওকতের কোনও জায়গা নেই। জবাবে সওকত মোল্লা বলেছেন পোস্টার যত পড়বে ততই তৃণমূলের শক্তি বাড়বে। এদিকে তোলাবাজির অভিযোগে ভাঙড়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালো বাসিন্দারা। গ্যাস ব্যবসায়ীর থেকে আড়াই লাখ টাকা তোলা নেওয়ার অভিযোগ উঠেছে ভাঙড় থানার এআরও বিশ্বরাজ রায়চৌধুরির বিরুদ্ধে। ব্যবসায়ী সইফুদ্দিন মোল্লার অভিযোগ ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ১০ লাখ টাকা দাবি করেন ওই অফিসার। পরে ৫ লাখ টাকায় রফা হয়। মঙ্গলবার বিশ্বরাজ রায়চৌধুরি আড়াই লাখ টাকা নিয়ে যায়। যার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। এরপর বাকি টাকা নিতে গেলে স্থানীয়রা গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান।