গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk সঙ্গীতশিল্পী নচিকেতাকে মহানায়ক সম্মান মুখ্যমন্ত্রীর

    সঙ্গীতশিল্পী নচিকেতাকে মহানায়ক সম্মান মুখ্যমন্ত্রীর

    0
    297
    SANGEET SHILPI NACHIKETA K MOHANAYAK SAMMAN CM ER
    SANGEET SHILPI NACHIKETA K MOHANAYAK SAMMAN CM ER
    সঙ্গীতশিল্পী নচিকেতাকে এবারে মহানায়ক সম্মানে সংবর্ধিত করা হয়েছে। নচিকেতা চক্রবর্তী ছাড়াও রচনা বন্দ্যোপাধ্যায়কেও দেওয়া হয়েছে এই সম্মান।
    বিশেষ চলচ্চিত্র সম্মান সংবর্ধিত করা হয়েছে অম্বরীশ ভট্টাচার্য, শুভাশিস মুখোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্রকে। চার দশক ধরে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য সম্মানিত করা হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তবে দিল্লিতে থাকায় মঞ্চে ছিলেন না রচনা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ২০২৩ পর্যন্ত ২৩ জন অভিনেতা, অভিনেত্রীকে মহানায়ক সম্মান দেওয়া হয়েছে। ১৪১ জনকে বিশেষ চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে। ২১ জনকে চলচ্চিত্রে অবদানের জন্য বিশেষ সম্মান দেওয়া হয়েছে। মৃত্যুর ৪৪ বছর পর বাঙালির কাছে আজও প্রাসঙ্গিক মহানায়ক উত্তম কুমার। ২৪ জুলাই মহানায়কের প্রয়াণ দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তম স্মরণেও সেই একই কথা উঠে এসেছে। মুখ্যমন্ত্রী বলেছেন খুব ছোট থেকে মায়ের সঙ্গে উত্তম কুমারের সিনেমা দেখেছেন। তাঁর ছবির গান শুনেছেন। এখনও সবার হৃদয়ে বিরাজ করছেন তিনি। বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছেন উত্তম কুমার।