সঞ্জয়কে জেরা করতে প্রেসিডেন্সিতে সিবিআই

0
205
আর জি করের চিকিৎসককে ধর্ষণ খুনে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে জেরা করতে প্রেসিডেন্সি জেলে গিয়েছে সিবিআই। এখানেই কদিন আগে সঞ্জয়ে রায়ের পলিগ্রাফ টেস্ট করা হয়।
বুধবার বিকেলে কেন্দ্রীয়বাহিনীকে সঙ্গে নিয়ে প্রেসিডেন্সি জেলে গিয়েছেন কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা। ১৬ তারিখ সোমবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার ফের স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার কথা। ১৭ তারিখ আর জি কর মামলার শুনানি রয়েছে। তার আগে সঞ্জয়কে জেরা করে আরও কিছু তথ্য পেতে চাইছেন সিবিআইয়ের অফিসাররা।